টি-টোয়েন্টির দুই সিরিজে বেড়েছে ওয়ালটন এলইডি টিভির বিক্রি
এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে ওয়ালটন এলইডি টিভির বিক্রি গত দুই মাসে প্রায় ৬২ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সোমবার ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, “বিশেষ করে প্রায় সব শ্রেণির ক্রেতারাই এখন ঝুঁকছেন এলইডি টিভি কেনার দিকে।”
গ্রাহকরা ১১,৯০০ টাকায় পাচ্ছেন ওয়ালটন ব্র্যান্ডের ১৯ ইঞ্চি এলইডি টিভি; আর ২৪ ইঞ্চি এলইডি টিভি পাওয়া যাচ্ছে ১৪,৯০০ টাকায়। এছাড়া ২৮ ও ৩২ ইঞ্চির এলইডি টিভির দাম বর্তমানে ১৯,৯০০ ও ২২,৯০০ টাকা।
