গ্যালাক্সি এস-সেভেন: ১২ হাজার আগাম বুকিং
বাজারে আসার আগেই গ্যালাক্সি এস৭ এজ-এর প্রি-বুক ১২ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে স্যামসাং মোবাইল বাংলাদেশ।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে এ ডিভাইসটির প্রি-বুক অনলাইন পোর্টাল চালু হয়।
সোমবার পর্যন্ত ১২ হাজার গ্রাহক গ্যালাক্সি এস৭ এজ ডিভাইসটি অনলাইন পোর্টালে প্রি-বুক হয়েছে।
গ্যালাক্সি এস৭ এজ স্যামসাং এর সর্বশেষ ডিভাইস যার মোড়ক উন্মোচিত হয় গত ২১ ফেব্রুয়ারি, বার্সেলেনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে।
স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের হেড অব মোবাইল হাসান মেহেদী বলেন, “এটি আমাদের জন্য একটি অভূতপূর্ব অর্জন। আমরা এই ফ্ল্যাগশিপ ডিভাইসটির জন্যই গ্রাহকদের সর্বোচ্চ সাড়া পেয়েছি।”
