দই নিয়ে এলো প্রাণ
টক, মিষ্টি ও কম ক্যালরিযুক্ত তিন ধরনের দই বাজারে নিয়ে এসেছে খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ।
সোমবার প্রতিষ্ঠানটির পরিচালক ইলিয়াস মৃধা এসব পণ্যের মোড়ক উন্মোচন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে প্রাণ ডেইরির চিফ অপারেটিং অফিসার আনিসুর রহমান বলেন, “সম্পূর্ণ দুধের এ দই হাতের সংস্পর্শ ছাড়াই এফএফএস প্যাকেজিং মেশিনে তৈরি হচ্ছে। ফলে এটি সূর্যালোক, তাপ, বায়ু ও দূষিত হওয়া থেকে দইকে রক্ষা করবে।”
তিনি জানান, ৫০, ১০০ ও ৫০০ গ্রাম প্যাকে ঢাকা ও এর আশপাশের এলাকাসহ চট্টগ্রাম ও সিলেটে এই তিন ধরনের দই পাওয়া যাচ্ছে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (কর্পোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী, প্রাণ ডেইরির বিপণন প্রধান মোল্লা ওমর শরীফ উপস্থিত ছিলেন।
