২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ‘বেস্ট বাই’ এর আউটলেট চালু

কক্সবাজারে ‘বেস্ট বাই’ এর আউটলেট চালু করেছে আরএফএল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2016, 07:41 PM

Updated : 20 Aug 2022, 12:01 PM

বুধবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আরএফএল এর পরিচালক আর এন পাল সম্প্রতি সদর উপজেলার বাজারঘাটা এলাকায় এ আউটলেট উদ্বোধন করেন।

বেস্ট বাই এর চিফ অপারেটিং অফিসার গিয়াস উদ্দিন বিশ্বাস, সেলস অ্যান্ড ডেভেলপমেন্ট হেড আলি এ মবিন, ব্র্যান্ড ম্যানেজার মেহেদী হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উদ্বোধনীতে উপস্থিত ছিলেন।

এতে আর এন পল জানান, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ‘বেস্ট বাই’ এর ১১৪ টি আউটলেট চালু রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাউজহোল্ড প্লাস্টিক, ইটালিয়ানো মেলামাইন, ফার্নিচার ও ইলেকট্রনিক্সসহ প্রায় ৩০০০ পণ্য সামগ্রী এই আউটলেটে পাওয়া যাবে।