রূপায়নের আবাসিক প্রকল্প উদ্বোধন
উত্তরায় নতুন আবাসন প্রকল্পের উদ্বোধন করেছে রূপায়ন গ্রুপ।
শুক্রবার ‘রূপায়ন সিটি উত্তরা’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন
প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
শুভেচ্ছা দূত হিসেবে উপস্থিত ছিলেন ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।
রূপায়ন দাবি করেছে, আবাসিক এলাকা বা হাউজিং স্টেটগুলোর আধুনিক সংস্করণ গেটেড কমিউনিটি। সারা পৃথিবীতে এই কমিউনিটির সম্প্রসারণ ঘটছে; এরই ধারাবাহিকতায় তাদের এই নতুন প্রকল্প।
এই আবাসিক প্রকল্পের মধ্যে সব ধরনের নাগরিক সুযোগ-সুবিধা থাকবে বলেও জানিয়েছে তারা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এশিয়ান গ্রুপের চেয়ারম্যান মো. হারুন-উর-রশিদ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান জি এম জয়নাল আবেদিন ভূঁইয়া, রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর সামসুল আলামিন, রূপায়ন গ্রুপের চেয়ারম্যান এল এ মুকুল, রূপায়ন গ্রুপের প্রধান উপদেষ্টা দীন মোহাম্মদ এবং সাউথ ইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির।
