২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কৃষি পুরস্কার মার্চে

আগামী মার্চের শেষ সপ্তাহে চলতি বছরের কৃষি পুরস্কার ঘোষণা করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2016, 11:28 PM

Updated : 20 Aug 2022, 11:52 AM

মঙ্গলবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে ‘কৃষি পুরস্কার-২০১৬’ এর বিস্তারিত তুলে ধরেন ব্যাংকের কান্ট্রি হেড অব করপোরেট অ্যাফেয়ার্স বিটপী দাশ চৌধুরী।

কৃষি খাতে বিশেষ অবদানের জন্য গত দুই বছর ধরে পুরস্কার দিয়ে আসছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। মাঠের কৃষিক ছাড়াও কৃষি উদ্ভাবনের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠান এই পুরস্কার পেয়ে থাকে।

সংবাদ সম্মেলনে বিটপী বলেন, এবার সাতটি শ্রেণিতে পুরস্কার দেওয়া হবে। ব্র্যাক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ কৃষিখাতের সঙ্গে জড়িত বিশেষজ্ঞরা সারা বছরের কাজের ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করবেন।

প্রতিবছর সেরা উদ্ভাবন ও গবেষণা সহযোগী প্রতিষ্ঠান, সেরা সহায়তা ও বাস্তবায়ন সহযোগী সংগঠন, কৃষি খাতের প্রযুক্তির সেরা ব্যবহার, সেরা কৃষিপণ্য রপ্তানিকারক, বছরের সেরা পুরুষ কৃষক, বছরের সেরা নারী কৃষক শ্রেণিতে এই পুরস্কার দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জানান হয়, আগামী মার্চের শেষ সপ্তাহের কোনো একদিন পুরস্কার জয়ীদের নাম ঘোষণা করা হবে। বিজয়ীদের প্রত্যেকে ৫ লাখ টাকা করে পাবেন।