২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণআপ কিনে থাইল্যান্ডের টিকেট পেলেন ৬ জন

কোমল পানীয় ‘প্রাণ আপ’ কিনে আকাশ পথে থাইল্যান্ড ভ্রমণের টিকেট পেয়েছেন ছয়জন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2016, 11:02 PM

Updated : 20 Aug 2022, 11:51 AM

সোমবার প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে বিজয়ীদের হাতে ‘প্রাণআপ লাভ ইন থাইল্যান্ড’ ক্যাম্পেইনের বিজয়ী ছয়জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজয়ীরা হলেন, পাবনার সাইফুল ইসলাম, ময়মনসিংহের তামজিদুল, চট্টগ্রামের বিকাশ মজুমদার, ঝালকাঠির রুহুল আমীন, সিলেটের গিয়াস উদ্দীন ও ঢাকার আলী হোসেন।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রাণ বেভারেজ লিমিটেডের হেড অফ মার্কেটিং মো. আতিকুর রহমান ও অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার তন্ময় দাস।

প্রাণ গ্রুপের কোমল পানীয় প্রাণআপের ২৫০ ও ৫০০ মিলিলিটার এবং এক ও দুই লিটার বোতলে এ অফারটি দেওয়া হয়েছিল।

বোতলের লেবেলে নির্দিষ্ট স্থান স্ক্র্যাচ করে ক্রেতারা থাইল্যান্ড ভ্রমণসহ এলইডি টিভি, মোবাইল ফোন, নগদ টাকা, টি শার্টসহ অসংখ্য পুরস্কার লাভ করেছেন ভোক্তারা।