হাতিলের সঙ্গে যাত্রা শুরু নল্টের
আসবাবপত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান হাতিলের হাত ধরে বাংলাদেশের বাজারে এল জার্মানির জনপ্রিয় কিচেন ব্র্যান্ড নল্টে।
শনিবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে আন্তর্জাতিক এই ব্র্যান্ডের একটি শোরুম উদ্বোধন করা হয়।
প্রায় আট হাজার বর্গফুট আকৃতির শোরুমে জার্মান প্রযুক্তিতে তৈরি সর্বাধুনিক এবং সমসাময়িক নকশার রান্নাঘর, বেডরুম ও লিভিং রুমের সরঞ্জামাদি স্থান পেয়েছে।
শোরুমের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। উপস্থিত ছিলেন বাংলাদেশে জার্মান রাষ্ট্রদূত থমাস প্রিনজ।
এছাড়াও হাতিল কমপ্লেক্স লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান, নল্টে এফজেডই এর ব্যবস্থাপনা পরিচালক সিলভা কুমার এবং হাতিল ও নল্টের ব্যবস্থাপনা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
