২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের এক্স-ইম ব্যাংক চেয়ারম্যান ঢাকায়

যুক্তরাষ্ট্রের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংকের চেয়ারম্যান ফ্রেড হচবার্গ দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2016, 05:21 PM

Updated : 12 Apr 2022, 01:21 AM

ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে জানানো হয়েছে, এক্স-ইম ব্যাংকের এই প্রেসিডেন্ট সফরকালে দুই দেশের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ বাড়াতে বাংলাদেশের ব্যবসায়ী নেতা ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে।

সফরের শেষদিন বৃহস্পতিবার ‘অ্যামেরিকান চেম্বার অব কমার্স’র আয়োজনে আমন্ত্রিত অতিথিদের উদ্দেশে বক্তৃব্য রাখবেন তিনি।

দূতাবাস থেকে আরও জানানো হয়, হচবার্গ গত ছয় বছর ধরে সারা বিশ্বে নবায়নযোগ্য জ্বালানি, নির্মাণ, ফার্ম মেশিনারি, চিকিৎসা বিষয়ক প্রযুক্তি ও অ্যাভিয়োনিক্স খাতে যুক্তরাষ্ট্রের রপ্তানিকারকদের প্রসার বাড়াতে কাজ করেছেন।

এর আগে ২০০৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি নিউ ইয়র্কে দ্য নিউ স্কুলের ব্যবস্থাপনা ও নগর নীতি বিষয়ক মিলানো স্কুলের ডিন হিসেবে কাজ করেছেন।