প্রাণ চাটনি কিনে মোবাইল জিতলেন ১২ জন
প্রাণ চাটনি স্মার্টফোন ক্যাম্পেইনের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
রোববার প্রাণ-আরএফএল সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে ১২ জন বিজয়ীর হাতে স্যামসাং গ্যালাক্সি জে ৫ তুলে দেওয়া হয় বলে কোম্পানিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজয়ীরা হলেন আরিফ হোসেন, আনোয়ার, মীর হোসেন, ইমরান হোসেন, মাসুদ, ইব্রাহিম, জাহাঙ্গির হোসেন, অন্তু, পার্থ, সজিব বিশ্বাস, কবির, এবং রিয়া। গত ডিসেম্বরে এসএমএস প্রতিযোগিতার মাধ্যমে তারা এ পুরস্কার অর্জন করলেন।
‘প্রাণ চাটনি খাও সারাদিন, স্মার্টফোন জেতো প্রতিদিন’ এই শ্লোগান নিয়ে শুরু হওয়া এ কর্মসূচি চলবে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত।
অনুষ্ঠানে প্রাণ এগ্রো লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন, ক্যাটাগরি ম্যানেজার তোষন পাল, এ্যাসিটেন্ট ব্র্যান্ড ম্যানেজার সিফাত আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
