২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে রবি সেবা কেন্দ্র চালু

মানসম্মত সেবা নিশ্চিত করতে মোবাইল ফোন অপারেটর রবি বাগেরহাটে একটি নতুন সেবাকেন্দ্র (ওয়াক ইন সেন্টার) চালু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2016, 05:47 PM

Updated : 20 Aug 2022, 11:39 AM

সম্প্রতি বাগেরহাটের রেল রোড মোড়ে রবি আজিয়াটা লিমিটেডের ওই সেবাকেন্দ্র চালু করা হয় বলে এক শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রবির চিফ করপোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ সেবাকেন্দ্রটি উদ্বোধন করেন।

নতুন এ সেবাকেন্দ্র থেকে রবির সব পণ্য কিনতে ও সেবা নিতে পারবেন গ্রাহকরা। 

সাউদার্ন ক্লাস্টারের ক্লাস্টার ডিরেক্টর এ এস এম এনায়েতুর রহিম ও খুলনার রিজিওনাল ম্যানেজার আলম সৈয়দ আশরাফুল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।