বিআইবিএমে সিটি ব্যাংকের ২১ লাখ টাকা অনুদান
বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্টকে (বিআইবিএম) ১৮ লাখ টাকা অনুদান দিয়েছে সিটি ব্যাংক।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে সিটি ব্যাংকের সিইও সোহেল আর কে হুসেইন বিআইবিএমের মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরীর হাতে এই চেক তুলে দেন।
সিএসআরের (সমাজের প্রতি দায়িত্বশীলতা) আওতায় এর ‘চেয়ার প্রফেসর’ পদের জন্য এই চেক দেওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান ইয়াহিয়া মির্জা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আবুল হোসেন এবং সিটি ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক শেখ মো. মারুফ।
