গৃহঋণ নিয়ে আইএফআইসি ব্যাংকে প্রশিক্ষণ
গৃহঋণ সেবা নিয়ে কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়েছে আইএফআইসি ব্যাংক লিমিটেড।
সোমবার মতিঝিলে ব্যাংকের ট্রেনিং ইন্সটিটিউটে একদিনের এ প্রশিক্ষণে ব্যাংকের বিভিন্ন শাখার ৩৩ জন কর্মকর্তা অংশ নেয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অফ বিজনেস শাহ মো. মইনউদ্দিন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।
আইএফআইসির রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান ফেরদৌসী বেগম, ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এ কে মুজিবর রহমান ও এফএভিপি অ্যান্ড হেড অব রিটেইল অ্যাসেট অসিম কুমার সাহা এসময় উপস্থিত ছিলেন।
