২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এম আমজাদ এসবিএসির চেয়ারম্যান পুনর্নির্বাচিত

সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন এস এম আমজাদ হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2016, 09:11 PM

Updated : 20 Aug 2022, 11:30 AM

৩ জানুয়ারি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে তাকে আগামী তিন বছরের জন্য চেয়ারম্যান নির্বাচন করা হয় বলে ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

২০ সদস্যের পরিচালনা পর্ষদের সকল পরিচালকের মেয়াদও আরও তিন বছর বাড়ানো হয়েছে।

এস এম আমজাদ হোসেন ব্যাংকটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

লকপুর গ্রুপের মালিক এফবিসিসিআইর পরিচালক ও বাংলাদেশ ফ্রোজেন ফুডস্ এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট।