২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষ শ্রমিক নেবে কাতার

বাংলাদেশ থেকে সেবা খাতে পেশাজীবীদের পাশাপাশি নির্মাণ খাতে দক্ষ শ্রমিক নিতে চায় কাতার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 12:08 AM

Updated : 12 Oct 2022, 04:45 PM

কাতারের শ্রমমন্ত্রী আব্দুল্লাহ বিন সালেহ আল খুলাইফি দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে এ বিষয়ে অবহিত করেছেন।

মঙ্গলবার মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত।

দূতাবাস জানায়, নির্মাণ খাতে শ্রমিক নেওয়ার পাশাপাশি সেবা খাতেও কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন কাতারের মন্ত্রী।

বাংলাদেশও পেশাজীবী ও দক্ষ শ্রমিকদের পাঠাতে প্রস্তুত রয়েছে বলে মন্ত্রীকে জানান রাষ্ট্রদূত।

‘আরও দক্ষ এবং চাহিদাসম্পন্ন খাতে শ্রমিক’ পাঠানোর দিকে বাংলাদেশ সরকার নজর দিয়েছে বলেও জানান তিনি।

কাতারের শ্রমমন্ত্রী এ বিষয়ে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন বলে দূতাবাস জানিয়েছে।

বর্তমানে দেশটিতে দুই লাখ ৮০ হাজার বাংলাদেশি কর্মরত আছেন।