দারুস সালাম রোডে আইএফআইসির নতুন শাখা
রাজধানীর মিরপুরের দারুস সালাম রোডে আইএফআইসি ব্যাংক লিমিটেডের নতুন শাখা চালু হয়েছে।
মঙ্গলবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব শাহ আলম সারওয়ার ব্যাংকের ১২৯তম শাখার উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ অপারেসন্স অফিসার রায়হান উল আমীন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব আইসিসি এস এম আব্দুল হামিদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অফ ব্রাঞ্চ ব্যাংকিং ফরিদউদ্দিন আল মাহমুদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব বিজনেস শাহ মো. মঈনউদ্দীনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
