২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণ ও কারা অধিদপ্তরের মধ্যে সমঝোতা সই

বিভিন্ন কারাগারের ক্যান্টিনে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য সরবরাহ করতে কারা অধিদপ্তরের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে প্রাণ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2015, 06:09 PM

Updated : 22 Aug 2022, 02:23 PM

মঙ্গলবার প্রাণ-আরএফএল গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, “খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে দেশ ও বিদেশে সুবিদিত প্রতিষ্ঠান প্রাণ। প্রতিষ্ঠানটির সঙ্গে সমঝোতার ফলে সহজে সারা দেশের কারাগারগুলোতে মানসম্পন্ন পণ্যসেবা পাওয়া যাবে বলে আশা করছি।”

প্রাণ-এর পরিচালক ইলিয়াস মৃধা বলেন, প্রাণ এর ৮০ হাজার চুক্তিভিত্তিক কৃষকের উৎপাদিত ফসল থেকে প্রাণ পণ্য উৎপাদিত হয়। বর্তমানে সুনামের সঙ্গে দেশে বাজারজাত করার পাশাপাশি ১২১টি দেশে আমরা পণ্য রপ্তানি করছি। কারা অধিদপ্তরের সঙ্গেও প্রাণ দক্ষতার সঙ্গে কাজ করবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল ফজলুল কবির, প্রাণ সেলস ডেভেলপমেন্টের জিএম আহসান পারভেজ খন্দকার, ইনস্টিটিউশনাল সেলস অ্যাডমিন ম্যানেজার মাহবুবুর রহমান এবং ম্যানেজার শফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।