পুঁজিবাজারে সূচক বেড়েছে
সপ্তাহের তৃতীয় দিন দেশের দুই পুঁজিবাজারে সূচক কিছুটা বাড়লেও লেনদেন কমেছে।
মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৯৭ পয়েন্টে উঠে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩৪ পয়েন্টে উঠে।
এদিন ডিএসইতে লেনদেন ৯৪ লাখ টাকা কমে ৩৯০ কোটি ২৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।
সিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৪১ লাখ টাকা কমে ২১ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে থাকা ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬২টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- এসিআই, বেক্সিমকো ফার্মা, স্কয়ারফার্মা, ইমারেল্ড অয়েল ও কাশেম ড্রাইসেলস।
এদিকে সিএসইতে মোট লেনদেন হয় ২৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ১০০টি ও অপরিবর্তিত রয়েছে ৪২টির।
