হাতীবান্ধায় প্রাইম ব্যাংকের শাখা উদ্বোধন
লালমনিরহাটের হাতীবান্ধায় বেসরকারি প্রাইম ব্যাংকের ১৪৪তম শাখা উদ্বোধন হয়েছে।
সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন শাখাটি উদ্বোধন করেন।
প্রাইম ব্যাংকের পরিচালক শাহাদাত হোসেন ও উপব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল আলম খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হাতীবান্ধা শাখার প্রধান শফিকুল ইসলামও ছিলেন অনুষ্ঠানে।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাইম ব্যাংক এখন ক্ষুদ্র ও মাঝারী শিল্পের উপর গুরুত্ব দিচ্ছে এবং প্রত্যন্ত অঞ্চলেও ব্যাংকিং সেবা পৌঁছে দিচ্ছে।
