জমি কিনছে দুই বীমা কোম্পানি
ঢাকায় একই জায়গায় পাশাপাশি দুই খণ্ড জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে বীমা খাতের কোম্পানি দুই কোম্পানি।
দুই কোম্পানি হল- প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।
সোমবার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রাজধানীর শাহ আলী থানার গোড়ান চাটবাড়ীতে ৩৮১ দশমিক ৭৫ ডেসিমেলের পাশপাশি দুটি প্লট কেনার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি দুটির পরিচালনা পর্ষদ।
প্রতি প্লটের জন্য রেজিস্ট্রেশন খরচ ছাড়া ব্যয় হবে সাত কোটি ২৪ লাখ ৫০ হাজার ৩৭৫ টাকা।
প্রাইম ইসলামী লাইফ ২০০৭ সালে এবং ফারইস্ট ইসলামী লাইফ ২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
