অলিম্পিকের বোনাস শেয়ার বিও হিসাবে
পুঁজিবাজারে তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।
সোমবার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ওয়েবসাইটে এ তথ্য দেওয়া হয়েছে।
কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে, যার মধ্যে ৩০ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস লভ্যাংশ।
গত বছর অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৯০ পয়সা; প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২১ টাকা ৩১ পয়সা।
