২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে বেড়েছে লেনদেন

সপ্তাহের দ্বিতীয় দিন দেশের দুই পুঁজিবাজারে সূচক কিছুটা কমলেও লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2015, 04:30 PM

Updated : 12 Oct 2022, 04:45 PM

সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১০ পয়েন্ট কমে ৪ হাজার ৫৯২ পয়েন্টে নামে।

তবে লেনদেন ২৪ শতাংশ বেড়ে ৪১৩ কোটি ৩১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৮০ কোটি টাকা বেশি।

এ দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩২ পয়েন্ট কমে ১৪ হাজার ৯ পয়েন্টে নেমেছে।

এদিন সিএসইতে লেনদেন ৯ দশমিক ৫ শতাংশ বেড়ে ২২ কোটি ২২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়, যা আগের দিনের চেয়ে এক কোটি ৯৩ লাখ টাকা বেশি।

সোমবার ডিএসইতে লেনদেনে থাকা ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হচ্ছে- বেক্সিমকো ফার্মা, কাশেম ড্রাইসেল, বেক্সিমকো, এসআই এবং ইফাদ অটোস।

সিএসইতে মোট লেনদেন হয় ২৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ১২৭টি ও অপরিবর্তিত রয়েছে ৩৩টির।