২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেমিনির শেয়ারের লেনদেন খতিয়ে দেখছে বিএসইসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত জেমিনি সী ফুডের শেয়ারের ‘সন্দেহজনক’ লেনদেন খতিয়ে দেখছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2015, 03:28 PM

Updated : 22 Aug 2022, 02:22 PM

এবিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন একটি তদন্ত কমিটি গঠন করেছে বলে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।

১৯৮৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের এ কোম্পানির শেয়ার সোমবার ৩২৫ টাকা ৩ পয়সায় লেনদেন হয়।

ছয় মাস আগে কোম্পানিটির শেয়ারের দাম ছিল ২৫০ টাকার নিচে; অগাস্টে তা বেড়ে ৪৯০ টাকায় উঠলেও আবার কমেছে।

ডিএসইর ওয়েবাইটে দেওয়া প্রতিবেদনে বলা হয়, গত নভেম্বর ও অগাস্টে দুবার দাম বাড়ার কারণ জানতে চাইলে ‘এবিষয়ে কোনো তথ্য নেই’ বলে কোম্পানিটি জানায়।

২০১৫ সালের সেপ্টেম্বরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয় ।

চলতি বছরের কোম্পানিটি মোট ৭৬ লাখ টাকার মুনাফা দেখিয়েছে, যা ২০১৪ সালে ছিল ১৫ লাখ টাকা ।