বিজলী ক্যাবলসের নতুন বিক্রয়কেন্দ্র উদ্বোধন
রাজধানীর নবাবপুরে সুন্দরবন স্কয়ার মার্কেটে আরএফএল বিজলী ক্যাবলস এর শততম বিক্রয়কেন্দ্র চালু হয়েছে।
শনিবার আরএফএল-এর পরিচালক আর এন পাল এর উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরএফএল ইলেক্ট্রনিক্সের এর চিফ অপারেটিং অফিসার এ এস এম হাসান নাসির, জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মাহবুবুল ওয়াহিদ ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
অন্যান্য বিক্রয়কেন্দ্রের মতো এখানে বিজলী ক্যাবলস এর ডমিস্টিক, ইন্ড্রাস্টিয়াল ও সুপার এনামেল্ড ক্যাবলস পাওয়া যাবে।
আর এন পাল বলেন, “আগামী বছরের মধ্যে সারাদেশে বিজলী ক্যাবলস এর বিক্রয়কেন্দ্র চালু করার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে দেশের সকল থানা শহরেও বিজলী ক্যাবলস এর বিক্রয়কেন্দ্র চালু করা হবে।”
২০১৪ সালে কাপ্তান বাজারে ‘বিজলী ক্যাবলস’ এর প্রথম বিক্রয়কেন্দ্র চালু করা হয়।
