২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান বহরে ‘ময়ূরপঙ্খী’

যুক্তরাষ্ট্র ভিত্তিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এর সঙ্গে চুক্তি অনুসারে আরেকটি উড়োজাহাজ যুক্ত হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2015, 08:19 PM

Updated : 25 Apr 2022, 02:20 PM

রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমানের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শুক্রবার  দুপুরে উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়, যার নাম রাখা হয়েছে ময়ূরপঙ্খী।

এ নিয়ে বিমানের বহরে নিজস্ব বোয়িং উড়োজাহাজের সংখ্যা দাঁড়াল ছয়।

নতুন উড়োজাহাজ যুক্ত হওয়ায় বন্ধ হয়ে যাওয়া রুটগুলো পুনরায় চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে বিমান।

এর আগে ২০১১ সালে ‘পালকি’ ও ‘অরুণ আলো’ নামে বিমানের ১ম ও ২য় বোয়িং ৭৭৭ উড়োজাহাজ বিমানবহরে যুক্ত হয়।

২০১৪ সালে যুক্ত হয় ‘আকাশ প্রদীপ ‘এবং ‘রাঙা প্রভাত’ নামে বিমানের ৩য় ও ৪র্থ বোয়িং ৭৭৭ উড়োজাহাজ।

নতুন প্রজন্মের সম্পূর্ণ নতুন ১০টি উড়োজাহাজ সংগ্রহের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০০৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বোয়িং এয়ারক্রাফট কোম্পানির সঙ্গে চুক্তি করে।

চুক্তি অনুসারে চারটি বোয়িং ৭৭৭, দুটি ৭৩৭ এবং ৪টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার পর্যায়ক্রমে বিমানবহরে যুক্ত হবে।