২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে রবির ‘ইন্টারনেট ফর ইয়ুথ’

তরুণদের দায়িত্বশীল ইন্টারনেট ব্যবহারে উদ্ধুদ্ধ করতে বরিশালে ‘ইন্টারনেট ফর ইয়ুথ সেশন’র আয়োজন করেছে মোবাইল ফোন অপারেটর রবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2015, 10:38 PM

Updated : 22 Aug 2022, 02:20 PM

বৃহস্পতিবার অপারেটরটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি বরিশাল বিভাগীয় গণগ্রন্থাগারে অনুষ্ঠিত এই সেশনে প্রায় ১০০ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করে।

বাংলাদেশের তরুণদের মধ্যে দায়িত্বশীল ও সঠিকভাবে ইন্টারনেট ব্যবহারের ওপর প্রশিক্ষণ দিতে কর্পোরেট দায়িত্বশীলতার (কর্পোরেট রেসপন্সিবিলিটি) অংশ হিসাবে এই পদক্ষেপ নিয়েছে রবি।

এর মাধ্যমে তরুণ-তরুণীদের ইন্টারনেটের মাধ্যমে তাদের শিক্ষা প্রক্রিয়াকে কীভাবে আরও সমৃদ্ধ করা যায় এবং ভবিষ্যত পরিকল্পনা তৈরিতে ইন্টারনেটের সহায়তা কাজে লাগানোর বিষয়ে জানানো হয়।

সেশনটিতে ইন্টারনেটের মাধ্যমে কিভাবে তথ্য খুঁজতে এবং বিভিন্ন সরকারি সেবা গ্রহণ করতে হয়, তা হাতে- কলমে দেখানো হয়েছে।  ‘ইন্টারনেট ডট ওআরজি’, যা ‘ফ্রি বেসিকস বাই ফেসবুক’ নামেও পরিচিত, ব্যবহার করে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করার প্রশিক্ষণও পেয়েছেন অংশগ্রহণকারীরা ।

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে দেশের প্রতিটি বিভাগীয় গণগ্রন্থাগারে ইন্টারনেট কর্ণার স্থাপন করেছে রবি যেখানে সবাই বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারেন।

পরবর্তীতে দেশের অন্যান্য স্থানেও ইন্টারনেট ফর ইয়ুথ সেশনটির আয়োজন করা হবে বলে জানিয়েছে অপারেটরটি।