২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারও খোলা ৩১ ডিসেম্বর

পৌর নির্বাচনের কারণে এবার ব্যাংক হলিডে পরিবর্তন হওয়ায় ৩১ ডিসেম্বর পুঁজিবাজারও খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2015, 04:49 PM

Updated : 22 Aug 2022, 02:20 PM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে এ তথ্য দেওয়া হয়।

আগামী ৩০ ডিসেম্বর দেশের দুই শতাধিক পৌরসভায় ভোট হবে।

ডিএসই জানায়, পৌরসভা নির্বাচনের কারণে এ বছর ৩১ ডিসেম্বরের পরিবর্তে আগামী ১ জানুয়ারি ব্যাংক হলিডে ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক হলিডে পরিবর্তনের কারণে ৩১ ডিসেম্বর পুঁজিবাজারে লেনদেন ও অন্যান্য দাপ্তরিক কার্যক্রম চালু থাকবে। ১ জানুয়ারি শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় স্বাভাবিকভাবেই লেনদেন হবে না।

সিএসই জানায়, ৩১ ডিসেম্বরের পরিবর্তে ১ জানুয়ারি ব্যাংক হলিডে ঘোষণা করায় ৩১ ডিসেম্বর লেনদেন হবে।

প্রতি বছর ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে থাকে। এবার পৌরসভা নির্বাচনের কারণে নির্বাচনী এলাকায় ৩০ ডিসেম্বর ব্যাংক বন্ধ থাকবে। এ কারণে ৩১ ডিসেম্বর ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর ১ জানুয়ারি হলিডে ঘোষণা করা হয়েছে।