রেনউইক যজ্ঞেশ্বরের এজিএমের তারিখ পরিবর্তন
পুঁজিবাজারে তালিকাভুক্ত রেনউইক যজ্ঞেশ্বরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ ডিসেম্বরের পরিবর্তে ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
২৬ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ২০ ডিসেম্বর এজিএমের তারিখ নির্ধারণ করা হয়।
প্রকৌশল খাতের কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘অনিবার্য কারণে’ এজিএমের তারিখ পরিবর্তন করা হয়েছে।
কুষ্টিয়ার রেনইউক রোডে অবস্থিত কোম্পানির ফ্যাক্টারি প্রাঙ্গণে ২৪ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায় এজিএম হবে। এজিএমের তারিখ পরিবর্তন হলেও অন্য বিষয় অপরিবর্তিত থাকবে।
কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।
