২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহজে ঋণ পাবেন ক্রিকেট ব্যাট উৎপাদকরা

ক্রিকেট ব্যাট উৎপাদনের সঙ্গে যুক্ত ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সহজ ঋণের ব্যবস্থা করতে ব্র্যাক ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে এসএমই ফাউন্ডেশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2015, 06:52 PM

Updated : 22 Aug 2022, 02:09 PM

সোমবার মহাখালীতে ব্র্যাক ব্যাংকের কার্যালয়ে চুক্তিতে সই করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম এফ আর হুসাইন ও এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলাম।

চুক্তির আওতায়, যশোরের নরেন্দ্রপুর ক্রিকেট ব্যাট ক্লাস্টার, ঝিনাইদহের কোটচাঁদপুর ক্রিকেট ব্যাট ক্লাস্টার, পিরোজপুরের স্বরূপকাঠি বলদিয়া ক্রিকেট ব্যাট ক্লাস্টার এবং খুলনার রূপসা ও ফুলতলা অঞ্চলে ক্রিকেট ব্যাট উৎপাদনের সঙ্গে যুক্ত ক্ষুদ্র উদ্যোক্তারা ব্র্যাক ব্যাংক থেকে সহজে ঋণ পাবেন।

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক এস এম শাহীন আনোয়ার ও ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক মহিউদ্দিনসহ দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা।