গাজীপুরে ওয়ালটনের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত
গাজীপুরের চন্দ্রায় শীর্ষস্থানীয় পরিবেশকদের নিয়ে সম্মেলন করেছে ওয়ালটন।
শনিবার ওয়ালটন কারখানা প্রাঙ্গণে এ ডিস্ট্রিবিউটর কনফারেন্স অনুষ্ঠিত হয়। সারাদেশ থেকে আসা ওয়ালটনের শীর্ষস্থানীয় ৬৬৪ জন পরিবেশক এতে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তরা বলেন, আগামী এক বছরের মধ্যে প্রযুক্তি পণ্যে ওয়ালটন মাইলফলক স্থাপন করবে।
ভবিষ্যতে ওয়ালটন বিক্রয়কেন্দ্রগুলো থেকে ‘ওয়ানস্টপ সার্ভিস’ দেওয়া হবে বলেও জানান তিনি।
দিনব্যাপী এ সম্মেলনে পুরস্কৃত করা হয় দেশসেরা ২০ জন পরিবেশককে।
