২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক বেড়েছে দুই বাজারেই

সপ্তাহের প্রথম দিন বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সূচক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2015, 03:42 PM

Updated : 12 Oct 2022, 04:38 PM

রোববার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৫৫ পয়েন্ট হয়েছে। সিএসইর সার্বিক সূচক ৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২২৪ পয়েন্টে উঠেছে।

ডিএসইতে এদিন লেনদেন প্রায় ৮ শতাংশ কমছে। লেনদেন হয়েছে ৫৫৭ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৪৬ কোটি ৮২ লাখ টাকা কম।

ডিএসইতে লেনদেনে থাকা ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৮টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচটি কোম্পানি হচ্ছে- কাশেম ড্রইসেল, বিএসআরএম স্টিল, স্কয়ারফার্মা, এমআইসিমেন্ট এবং ডেল্টালাইফ।

এদিন সিএসইতে লেনদেন বেড়েছে প্রায় ৪ শতাংশ। লেনদেন হয়েছে ৩৯ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১ কোটি ৫৮ লাখ টাকা বেশি।

সিএসইতে মোট লেনদেন হয় ২৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ৭৩টি ও অপরিবর্তিত রয়েছে ৩৪টির।