মাস্টারকার্ড বাংলাদেশে যোগ দিলেন জাকিয়া
মাস্টারকার্ড বাংলাদেশের বিজনেস ডেভলপমেন্ট পরিচালক নিযুক্ত হয়েছেন জাকিয়া সুলতানা লাবনী।
শনিবার মাস্টারকার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, “মাস্টারকার্ডের ফিন্যান্সিয়াল ইনক্লুশন ও দেশে মাস্টারকার্ডের কাজের পরিধি বাড়াতে নতুন প্রকল্পসমূহে নেতৃত্ব দেবেন জাকিয়া। ”
এর মোবাইল অপারেটর বাংলালিংক ও এয়ারটেলে কর্মরত ছিলেন জাকিয়া।
