২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্যাশ’র সঙ্গে মেঘনা লাইফ ইন্সুরেন্সের চুক্তি

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে লেনদেন করতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মোবাইল আর্থিক পরিষেবা ইউক্যাশ-এর সঙ্গে চুক্তি করেছে মেঘনা লাইফ ইন্সুরেন্স।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2015, 10:47 PM

Updated : 22 Aug 2022, 02:07 PM

বুধবার দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা চুক্তি সই করেন বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়।

চুক্তি অনুযায়ী, ‘ইউক্যাশ’র মাধ্যমে মেঘনা লাইফ ইনসুরেন্স কোম্পানি লিমিটেডের গ্রাহকদের বীমার টাকা গ্রহণ এবং বীমাদাবি প্রদান করা যাবে।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) ব্যাবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলীর উপস্থিতিতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মির্জা মাহমুদ রফিকুর রহমান এবং মেঘনা লাইফ ইনসিওরেন্স কোম্পানির লিমিটেডের সিএফও মোহাম্মাদ তারেক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন বলে বিজ্ঞপ্তিতে জানান হয়।