২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে রবির আরও দুটি সেবা কেন্দ্র

আরও মানসম্মত সেবা দেওয়ার লক্ষ্যে চট্টগ্রামে আরও দুটি সেবা কেন্দ্র চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2015, 08:45 PM

Updated : 22 Aug 2022, 02:06 PM

বন্দর নগরীর চকবাজারে (আলী প্লাজা-৩ এর দ্বিতীয় তলায়) এবং জিইসি মোড়ে (এ এম আলী রোডের আটলান্টা ট্রেড সেন্টারের নিচ তলায়) ‘ওয়াক ইন সেন্টার’ সেন্টার দুটি চালু করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবির মার্কেট অপারেশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নাজির আহমেদ, এরিয়া ম্যানেজার এ কে এম সায়েম, সেন্টার ম্য্যানেজার নুর আলম, সেন্টার ম্যানেজার মেজবাহ উদ্দিন, কাস্টমার এক্সপেরিয়েন্স স্পেশালিস্ট মোহাম্মদ মাহবুবুর রহমান ভুঁইয়া, কাস্টমার এক্সপেরিয়েন্সের ম্যানেজার মোহাম্মদ নাজমুল কাদের, মার্কেট অপারেশন ডিভিশনের এরিয়া ম্যানেজার মুহাম্মদ মাহমুদ হোসেন মামুন।

এছাড়া পিপল অ্যান্ড কর্পোরেট ডিভিশনের ম্যানেজার মো. লুৎফুল বারী ও স্পেশালিস্ট নওশাদ ইকবালও উপস্থিত ছিলেন।