সরবরাহের তুলনায় সবজির দাম কমেনি
শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারগুলোতে অধিকাংশ সবজির দাম কিছুটা কমেছে।
শুক্রবার ফকিরেরপুল, গোপীবাগ, মালিবাগ, মুগদা ও মানিকনগর বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
সরবরাহ বাড়ায় সব ধরনের সবজির দাম কমেছে বলে পাইকারি ব্যবসায়ীরা দাবি করলেও ক্রেতারা বলছেন, সরবরাহের তুলনায় দাম কমেছে খুব সামান্যই।
কারওয়ান বাজার আড়ৎ ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশের সব এলাকায়ই শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে। এই কারণে অন্য সবজির দামও কমছে।”
বাজার ঘুরে দেখা যায়, ফুলকপি, বাঁধাকপি, সিম, মুলা, বিভিন্ন ধরনের শাক, শালগম, বীট ও লাউয়ের দাম গত সপ্তাহের তুলনায় কমেছে।
গত সপ্তাহে ২৫ থেকে ৩০ টাকা দরে বিক্রি হওয়া মাঝারি আকারের ফুল কপি শুক্রবার রাজধানীর বাজারগুলোতে ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি হয়েছে। একটু ছোট আকারের ফুলকপি ১৫ টাকায় পাওয়া যাচ্ছে।
বিভিন্ন আকারের বাঁধাকপি বিক্রি হচ্ছে ১৫ থেকে ২৫ টাকা দরে, যা গত সপ্তাহে ২০ থেকে ৩০ টাকা দরে বিক্রি হয়েছে।
ফাইল ছবি
শুক্রবার শালগম বিক্রি হয় ৩০ টাকা কেজি দরে। মাঝারি আকারের লাউ পাওয়া যাচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়, যা গত সপ্তাহে ৪০ টাকা দরে বিক্রি হয়েছে।
বাজারে এসেছে নতুন কাঁচা টমেটো; ৫০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে নতুন এই মৌসুমী সবজি। আমদানি করা পাঁকা টমেটোর দাম অন্তত ২০ টাকা কমে ৯০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হয়।
এছাড়া প্রতি কেজি বেগুন ৩০ থেকে ৩৫ টাকা, মিষ্টি কুমড়া ২৫ থেকে ৩০ টাকা, মুলা ১০ থেকে ২০ টাকা, কাঁচা পেপে ২৫ থেকে ৩০ টাকা, বরবটি ২৫ থেকে ৩০ টাকা, করলা ১০০ থেকে ১২০ টাকা ও পটল ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
লাল শাক আটি তিন থেকে চার টাকা, পালং শাক ছয় থেকে আট টাকা, ধনে পাতা ৫০ থেকে ৬০ টাকা কেজি, লাউ শাক ২০ থেকে ৩০ টাকা ও টক পালং ৬ থেকে ৮ টাকা আটি দরে বিক্রি হচ্ছে।
তবে আলু গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে; শুক্রবার বাজারগুলোতে প্রতি কেজি আলু ৩০ টাকায় বিক্রি করতে দেখা যায়।
ফাইল ছবি
ফাইল ছবি
বাজারের মধ্যস্বত্ত্বভোগী কমানো ও খুচরা পর্যায়ে মনিটরিং বাড়ানো গেলে সাধারণ মানুষ ন্যায্য দামে পণ্য পেতে পারে বলে মনে করেন তিনি।
তবে বেশি দাম নেওয়ার অভিযোগ অস্বীকার করেন একই বাজারের খুচরা বিক্রেতা আলী আহমেদ।
তিনি বললেন, “একটা কপি পাইকারি বাজারে কিনতে হচ্ছে ১৫ টাকা দরে। ওগুলোর মধ্যে ছোট-বড়, নষ্ট সবই থাকে। সেগুলোকে বাছাই করতে হয়। এরপর পরিবহনের খরচ আছে, দোকানভাড়া আছে; আমরা দুজন লোক খাটি তার মজুরি আছে। এরপর বলেন কি লাভ করি?”
ব্রয়লার মুরগী ১২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ১৩০ টাকা।
বাজারে দেশি পেঁয়াজের দাম ছিল প্রতি কেজি ৫৫ থেকে ৬০ টাকা, আমদানি করা পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকা, দেশি রসুন ৬০ থেকে ৮০ টাকা, আমদানি করা রসুন ১০০ থেকে ১২০ টাকা ও আদা ৯০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হয়।
এছাড়া কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা দরে।
