২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইফোন ৬ এস ও ৬ এস প্লাস আনল রবি

দেশের বাজারে আইফোনের সর্বশেষ সংস্করণ সিক্স এস ও সিক্স এস প্লাস এনেছে মোবাইল ফোন অপারেটর রবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2015, 06:57 PM

Updated : 25 Apr 2022, 02:08 PM

রোববার অপারেটরটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই দুটি হ্যান্ডসেট দেশজুড়ে রবির সেবা কেন্দ্রগুলোতে পাওয়া যাচ্ছে; সাথে থাকছে এক বছরের স্ট্যান্ডার্ড ওয়ারেন্টিং।

আইফোন সিক্স এস হ্যান্ডসেটের (১৬ জিবি) মূল্য ৭১ হাজার ৪৯৯ টাকা এবং মাসিক কিস্তির পরিমাণ ৫ হাজার ১২৫ টাকা। আইফোন সিক্স এস (৬৪ জিবি) ও সিক্স এস প্লাস (১৬ জিবি) হ্যান্ডসেটের মূল্য ৮১ হাজার ৯৯৯ টাকা এবং মাসিক কিস্তির পরিমাণ হবে ৬ হাজার টাকা।

রবি জানায়, আইফোন সিক্স এস প্লাস (৬৪ জিবি) হ্যান্ডসেটের মূল্য ৯২ হাজার ৯৯৯ টাকা এবং মাসিক কিস্তির পরিমাণ ৬ হাজার ৯১৭ টাকা।

প্রতিটি হ্যান্ডসেটের ক্ষেত্রে সমান হারে ১২ মাসের জন্য কিস্তি প্রযোজ্য এবং এ হ্যান্ডসেটগুলো কেনার সময় ১০ হাজার টাকা পরিশোধ করতে হবে। ক্রেতারা সিলভার, স্পেস গ্রে, গোল্ড ও রোজ গোল্ড কালার থেকে তাদের পছন্দের হ্যান্ডসেটটি বাছাই করতে পারবেন।

উদ্বোধনী অফার হিসাবে বিনামূল্যে ৪ জিবি ডাটা উপভোগ করতে পারবেন রবি গ্রাহকরা। এ অফারটি সমানভাগে দু মাসের জন্য প্রযোজ্য হবে।

ফ্রি ডাটা অফারটি উপভোগ করতে আইফোন সিক্স এস ও আইফোন সিক্স এস প্লাস থেকে ট্যাগ করার জন্য রবি’র নতুন ও বর্তমান গ্রাহকদের যে কোন স্থানীয় নাম্বারে কল করতে হবে।

সফলভাবে ট্যাগ হওয়ার ৭২ ঘন্টার মধ্যে গ্রাহক ফ্রি ডাটা গ্রহণ করতে পারবেন। ডাটা ব্যবহারের পরিমাণ জানতে গ্রাহকদের *৮৪৪৪*৮৮# নাম্বারে ডায়াল করতে হবে।