টিকেটের দামে ছাড় দিল রিজেন্ট এয়ার
পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের টিকেটে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েছে বেসরকারি বিমান পরিবহন সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, ১৫ নভেম্বর থেকে ৫ ডিসেম্বরের মধ্যে পাঁচটি আন্তর্জাতিক ও দুটি অভ্যন্তরীণ রুটের টিকিটে ছাড় দেওয়া হচ্ছে। এসব টিকেটে আগামী বছরের ৫ জানুয়ারি থেকে ২৬ অক্টোবর পর্যন্ত পছন্দমতো সময়ে ভ্রমণ করা যাবে।
ছাড়ের পর করসহ টিকেটের দাম ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে ১৭ হাজার ২৪ টাকা, চট্টগ্রাম-ব্যাংকক-চট্টগ্রাম ১৮ হাজার ৫৩১ টাকা ও ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটের ১৯ হাজার ৯৯৬ টাকা ধরা হয়েছে।
একইভাবে ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে ২৪ হাজার ৫১২ টাকা, ঢাকা-কলকাতা-ঢাকা আট হাজার ৫১৬ টাকা, চট্টগ্রাম-কলকাতা-চট্টগ্রাম নয় হাজার ৫০৩ টাকা, ঢাকা-চট্টগ্রাম-ঢাকা পাঁচ হাজার ২৩৩ টাকা এবং ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ছয় হাজার ৬ টাকা ঠিক করা হয়েছে।
রিজেন্ট এয়ারওয়েজের সব সেলস সেন্টার ও ট্রাভেল এজেন্ট থেকে এই টিকেট কেনা যাবে।
