কোনো লভ্যাংশ দেয়নি বিডি অটোকার
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডি অটোকার শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।
১৫ ডিসেম্বর বেলা ১১টায় রাজধানীর ১১০ নম্বর তেজগাঁওয়ে বিডি অটোকারের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য ২৬ নভেম্বর রেকর্ড ডেট রাখা হয়েছে।
২০১৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ৩৫ পয়সা; শেয়ারপ্রতি সম্পদমূল্য ছিল ৬ টাকা ।
এর আগে ২০১২ সালে কোম্পানিটি ২ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।
১৯৮৮ সালে বিডি অটোকার শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।
