মূলধনী যন্ত্রপাতি কিনবে প্যারামাউন্ট টেক্সটাইল
নতুন মূলধনী যন্ত্রপাতি কেনার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইল।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
পূবালী ব্যাংকের ঋণ সহায়তায় চীন থেকে নতুন যন্ত্রপাতি আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ।
‘গ্রে ইন্সপেকশন মেশিন’ নামে এই মূলধনী যন্ত্রপাতি আমদানিতে ব্যয় হবে ৪৬ হাজার ৯৫৬ ডলার।
২০১৩ সালে প্যারামাউন্ট টেক্সটাইল শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।
