২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক, লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের তৃতীয় দিন দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2015, 03:44 PM

Updated : 22 Aug 2022, 01:45 PM

মঙ্গলবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৫২ পয়েন্ট হয়েছে।

লেনদেন হয়েছে ৩২০ কোটি ৬১ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৩০ কোটি ১ লাখ টাকা বেশি । 

ডিএসইতে লেনদেন হওয়া ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১৬৫টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির দাম।

টাকার অঙ্কে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- স্কয়ার ফার্মা, ইফাদ অটোস, কাসেম ড্রাইসেল, বেক্সিমকো ফার্মা ও জিপি।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ২ কোটি ৪৩ লাখ টাকা বেড়ে ২২ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

এ বাজারের সার্বিক সূচক সিএএসপিআই ৪৮ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৯১৮ পয়েন্ট হয়েছে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৮টি কোম্পানির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ারের দর।