১০ নভেম্বর দুই কোম্পানির বোর্ড সভা
পুঁজিবাজারে তালিকাভুক্ত সরকারি মালিকানাধীন ইস্টার্ন লুব্রিকেন্টস ও পদ্মা অয়েল ১০ নভেম্বর পরিচালনা পর্ষদের সভা ডেকেছে।
দুই কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি ২০১৫ সালের ৩০ জুনে শেষ হওয়া হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে ।
১৯৭৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন লুব্রিকেন্টস আগের বছর ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।
একই বছর তালিকাভুক্ত হওয়া পদ্মা অয়েল আগের বছর ১০০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।
