এবারও লভ্যাংশ দিল না বীকন ফার্মাসিউটিক্যালস
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীকন ফার্মাসিউটিক্যালস এবারও শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ দেবে না।
২০১০ সালে তালিকাভুক্ত হওয়ার পর শুধু ২০১১ সালের জন্য পাঁচ শতাংশ বোনাস লভ্যাংশ দেয় ওষুধ খাতের এই কোম্পানি।
বীকন ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ ২০১৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোনো লভ্যাংশ না দেওয়ার সুপারিশ করে বলে জানানো হয়েছে।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১০ ডিসেম্বর সকাল ১০টায় ময়মনসিংহের ভালুকায় কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ জন্য ২৩ নভেম্বর রেকর্ড ডেট রাখা হয়েছে।
সদ্যসমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, বীকন ফার্মাসিউটিক্যালসের শেয়ারপ্রতি আয় হয়েছে ১৭ পয়সা; শেয়ারপ্রতি সম্পদ মূল্য ১২ টাকা ৫৮ পয়সা।
