২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমেছে সূচক ও লেনদেন

সপ্তাহের প্রথম দিন দেশের উভয় পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2015, 06:20 PM

Updated : 12 Oct 2022, 04:20 PM

রোববার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর কমেছে ৭৬ দশমিক ৩৪ শতাংশ কোম্পানির। আর ৮১ দশমিক ২২ শতাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।

এদিন ডিএসইতে লেনদেন কমেছে ১৮৮ কোটি ২০ লাখ টাকা এবং সিএসইতে প্রায় ৯ কোটি ৬৪ লাখ টাকা।

গত সপ্তাহের শেষ দিন উভয় পুঁজিবাজারে সূচক কমলেও বেড়েছিল লেনদেন। বৃহস্পতিবার দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট কমে দাঁড়ায় ৪ হাজার ৫৬৪ পয়েন্টে। আর লেনদেন হয় ৪৫৬ কোটি ৫ লাখ টাকার শেয়ার; যা আগের দিনের চেয়ে ১৯৩ কোটি ৪৮ লাখ টাকা বেশি।

রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৯ মশমিক ৬৩ পয়েন্ট কমে ৪ হাজার ৫১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন আগের দিনের চেয়ে ১৮৮ কোটি ২০ লাখ টাকা কমেছে।

ডিএসইএস বা শরিয়াহ সূচক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭০৯ পয়েন্টে।

ডিএসইতে এদিন হাতবদল হয়েছে ২৬৭ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার। লেনদেন হওয়া ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ২৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দাম।

টাকার অঙ্কে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- কেপিসিএল, লাফার্জ সুরমা সিমেন্ট, ইফাদ অটোস, সমরিতা ও কেডিএস লিমিটেড।

সিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৯ কোটি ৬৪ লাখ টাকা কম হয়েছে। মোট লেনদেন হয়েছে ১৬ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার।

এই বাজারের সার্বিক সূচক সিএএসপিআইও ১৭৩ দশমিক ৭৩ পয়েন্ট কমে ১৩ হাজার ৭৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেনে থাকা ২২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ২৭টি কোম্পানির, কমেছে ১৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির।