পুঁজিবাজারে সূচক আরও কমেছে
সপ্তাহের চতুর্থ দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক কমেছে, কমেছে লেনদেনও।
এ নিয়ে টানা চার দিন সূচক কমেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ৯৬ পয়েন্ট কমে ৪ হাজার ৫৭৯ পয়েন্টে হয়েছে।
লেনদেন আগের দিনের চেয়ে ৩৪ কোটি ৫০ লাখ টাকা কমেছে। এদিন হাতবদল হয়েছে ২৬২ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার।
ডিএসইতে লেনদেন হওয়া ৩১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির দাম।
টাকার অঙ্কে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- সিঙ্গার বিডি, লাফার্জ সুরমা সিমেন্ট, কেডিএস লিমিটেড, সিএন্ডএ টেক্সটাইল ও ইউনাইটেড এয়ার।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৪ কোটি ৩৫ লাখ টাকা কমেছে। এদিন হাতবদল হয়েছে ২২ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার।
এই বাজারের সার্বিক সূচক সিএএসপিআইও ৩২ দশমিক ৯৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৯৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮০টি কোম্পানির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির।
