২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন কাদরী

বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে যোগ দিয়েছেন আরিফ কাদরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2015, 08:52 PM

Updated : 22 Aug 2022, 01:39 PM

গত ১৩ অক্টোবর তিনি এ পদে যোগ দিয়েছেন বলে ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

১৯৮৪ সালে আরব বাংলাদেশ ব্যাংকে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন আরিফ। সেখানে ২০০৩ সাল পর্যন্ত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

এরপর আল-বারাকা ব্যাংক, ওয়ান ব্যাংক, মেঘনা ব্যাংক এবং সর্বশেষে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডে উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন আরিফ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা আরিফ বর্তমানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকারসের সেক্রেটারি জেনারেল।