২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি গত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2015, 08:41 PM

Updated : 12 Oct 2022, 04:19 PM

নর্দার্ন জুট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ২০ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইল ১৬ শতাংশ ও জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ ২৫ নগদ লভ্যাংশ দেবে।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

নর্দার্ন জুট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং

সম্প্রতি অনুষ্ঠিত নর্দার্ন জুট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ২০১৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়।

আগামী ৫ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়ায় বিসিক শিল্পনগরীতে অবস্থিত কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গণে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য ১৫ নভেম্বর রেকর্ড ডেট রাখা হয়েছে।

গত হিসাব বছরের কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ৩ টাকা শূন্য ৮ পয়সা; শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৮৭ টাকা ২২ পয়সা।

১৯৯৪ সালে নর্দার্ন জুট পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

প্যারামাউন্ট টেক্সটাইল

কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ২০১৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়।

আগামী ৩ ডিসেম্বর সকাল ১০টায় গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে প্যারামাউন্ট টেক্সটাইলের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য ১৫ নভেম্বর রেকর্ড ডেট রাখা হয়েছে।

গত হিসাব বছরের কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৭৭ পয়সা; শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ২১ টাকা ২০ পয়সায়।

২০১৩ সালে প্যারামাউন্ট টেক্সটাইল পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ

জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদের বৈঠকে গত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৮ ডিসেম্বর সকাল ১১টায় গাজীপুরের মনিপুর অবস্থিত ওল্ড রিহ্যাবিলিটেশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এর জন্য ১২ নভেম্বর রেকর্ড ডেট রাখা হয়েছে।

গত হিসাব বছরের কোম্পানিটির করপরবর্তী মুনাফা হয়েছে ৭ কোটি ৫৭ লাখ ৮০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ২১ পয়সা; শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩০ টাকা শূন্য ৩ পয়সা।

২০১১ সালে জাহিনটেক্স পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।