রবি’র স্ক্র্যাচ কার্ড কিনলে ‘ক্রিকেটীয়’ উপহার
মোবাইল ফোন অপারেটর রবি একটি বিশেষ স্ক্র্যাচ কার্ড চালু করেছে, যাতে গ্রাহকদের মোবাইল রিচার্জের পাশাপাশি বিভিন্ন ক্রিকেট সামগ্রী জেতার সুযোগ থাকছে।
অপারেটরটি রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রবি’র ৫৫ টাকার ১১ রকমের স্ক্র্যাচ কার্ডে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ১১ জন খেলোয়াড়ের নামসহ ছবি থাকবে।
এসব কার্ডের ওপর থাকবে ক্রিকেট সামগ্রী উপহার। আর ৫৫ টাকা গ্রাহকের মোবাইলে ব্যালেন্স হিসেবে যুক্ত হবে।
রবি জানায়, গ্রাহকরা প্রতিটি স্ক্র্যাচ কার্ডের সঙ্গে উপহার হিসাবে খেলোয়াড়দের নাম সম্বলিত একটি ফেরতযোগ্য কার্ড পাবেন যা তাদের জন্য ক্রিকেট সামগ্রী জেতারও একটি সুযোগ তৈরি করবে।
গ্রাহকরা নিকটবর্তী রবি ওয়ার্ক ইন সেন্টার (ডব্লিউআইসি) এবং রবি সেবা কেন্দ্র্রে (আরএসপি) ব্যবহৃত স্ক্র্যাচ কার্ডটি জমা দিয়ে উপহার সংগ্রহ করতে পারবেন।
