২ কোম্পানির আয় বেড়েছে, কমেছে ৩টির
পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানি চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
এগুলোর মধ্যে ব্যাংক এশিয়া ও উত্তরা ব্যাংকের আয় বেড়েছে; কমেছে এক্সিম ব্যাংক, কেডিএস এক্সেসরিজ ও গ্লাক্সো স্মিথক্লাইনের।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই পাঁচ কোম্পানির ২০১৫ সালের জুলাই-সেপ্টেম্বর সময়ের আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়।
চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে আগের বছরের একই সময়ের তুলনায় ব্যাংক এশিয়ার শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৬০ পয়সা বেশি হয়েছে।
এসময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৭৭ পয়সা, যা আগের বছর ১৭ পয়সা।
২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানির শেয়ারপ্রতি সম্পদের পরিমাণ ছিল ২০ টাকা ৮৬ পয়সা। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সম্পদের পরিমাণ ছিল ১৯ টাকা ৭৮ পয়সা।
২০০৪ সালে কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।
২০১৫ সালের জুলাই-সেপ্টেম্বর সময়ে আগের বছরের একই সময়ের চেয়ে উত্তরা ব্যাংকের ইপিএস ২৭ পয়সা বেড়েছে।
এই সময়ে শেয়ারপ্রতি কনসলিডেটেড মুনাফা (ইপিএস) হয়েছে ৮৬ পয়সা, যা আগের বছর ছিল ৫৯ পয়সা।
২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর ব্যাংকের শেয়ারপ্রতি সম্পদের পরিমাণ ছিল ৩২ টাকা ৮৯ পয়সা। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সম্পদের পরিমাণ ছিল ৩০ টাকা ৫৪ পয়সা।
১৯৮৪ সালে ব্যাংকটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।
এই তিন মাসে কেডিএস এক্সেসরিজের ইপিএস ৮ পয়সা কমেছে।
এই সময়ে কেডিএস শেয়ারপ্রতি আয় করেছে ৪৮ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৫৬ পয়সা।
২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদের পরিমাণ ছিল ২৩ টাকা ০১ পয়সা। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সম্পদের পরিমাণ ছিল ২১ টাকা ৮৫ পয়সা।
২০১৫ সালে কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।
এক্সিম ব্যাংকের শেয়ারপ্রতি আয় কমেছে ১৬ পয়সা।
এই সময়ে ব্যাংকটির কনসলিডেটেড ইপিএস হয়েছে ৮ পয়সা, আগের বছর একই সময়ে ছিল ২৪ পয়সা।
২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদের পরিমাণ ছিল ১৬ টাকা ৫৮ পয়সা। ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর সম্পদের পরিমাণ ছিল ১৬ টাকা ৭৬ পয়সা।
২০০৪ সালে এক্সিম ব্যাংক শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।
গ্লাক্সো স্মিথক্লাইনের ইপিএস কমেছে প্রায় ৫ টাকা।
এই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ৮ টাকা ৯৬ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ১৩ টাকা।
২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদের পরিমাণ ছিল ১৮৩ টাকা ১৬ পয়সা। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সম্পদের পরিমাণ ছিল ১৯২ টাকা ৩০ পয়সা।
১৯৭৬ সালে কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।
