২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে সূচক প্রায় অপরিবর্তিত, লেনদেনও কম

সপ্তাহের প্রথম দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক সামান্য বাড়লেও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2015, 06:21 PM

Updated : 22 Aug 2022, 01:37 PM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৪৯ পয়েন্টে হয়েছে।

তবে লেনদেন আগের দিনের চেয়ে ৩০ কোটি ৪৭ লাখ টাকা কমেছে। এদিন হাতবদল হয়েছে ৩২৫ কোটি ৭১ লাখ টাকার শেয়ার।

ডিএসইতে লেনদেন হওয়া ৩১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১৫৮টির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দাম।

টাকার অঙ্কে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- আমান ফিড, সিভিও পেট্রোকেমিকেল, বেক্সিমকো ফার্মা ও ইউনাইটেড এয়ার।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ১ কোটি ৩৫ লাখ টাকা কম হয়েছে। এদিন লেনদেন হয়েছে ২৯ কোটি ২৮ লাখ টাকার শেয়ার।

এই বাজারের সার্বিক সূচক সিএএসপিআইও ১ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১১টি কোম্পানির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার।