যাত্রাবাড়ীতে রানারের নতুন শোরুম
রাজধানীর যাত্রবাড়ীতে চালু হয়েছে রানার অটোমোবাইলস লিমিটেডের এক্সক্লুসিভ ডিলার শোরুম।
বুধবার এই শোরুমের উদ্বোধন করেন রানার গ্রুপের ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মোজাম্মেল বলেন, গ্রাহকদের সুবিধার জন্যে এই শোরুম খোলা হয়েছে। এখানে রানার, ডায়াং রানার, ফ্রিডম রানার ও এলএমএল ফ্রিডম ব্র্যান্ডের সব মোটরসাইকেল পাওয়া যাবে।
বিক্রেয়োত্তর সেবার ব্যবস্থাও গ্রাহকরা এই নতুন শোরুমে পাবেন বলে জানান তিনি।
দেশের বিভিন্ন এলাকায় প্রায় দুইশ ডিলার ও সাবডিলার তাদের ৪০০টি বিক্রয় কেন্দ্রের মাধ্যমে রানারের বিক্রয় কার্যক্রম পরিচালনা করছে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শফিকুজ্জামান, নির্বাহী পরিচালক মুকেশ শর্মাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
